মানিকগঞ্জের সাটুরিয়ায় নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ।

স্টাফ রিপোর্টার
0

 


মো: আবুবকর সিদ্দিক , সাটুরিয়া -মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।


মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নবম জাতীয় বেতন স্কেলের বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত হয়েছে।


রবিবার সকাল ১১ টায় সাটুরিয়া উপজেলা পরিষদের প্রধান গেইটের সামনে। সাটুরিয়া উপজেলা নন-গেজেটেড সরকারি কর্মচারী কল্যাণ সমিতি,  মানববন্ধনের আয়োজন করে।  


এ সময়  সাটুরিয়া নন-গেজেটেড সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ক্লাবের সভাপতি মোহাম্মদ আবু রাহাত, সাধারণ সম্পাদক মো: সবুজ হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো: আবুল কাশেম, সাটুরিয়া উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: মজিবর রহমান, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো: আব্দুল মালেক সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী, ও উপজেলা নন-গেজেটেড সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 


মানববন্ধনে বক্তারা দ্রুত নবম জাতীয় বেতন স্কেলের বাস্তবায়নের দাবি জানান।

Post a Comment

0Comments
Post a Comment (0)