কেশবপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত র‍্যালির আয়োজন।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


দ্রব্যমূল্য "নিয়ন্ত্রণে রাখুন, রমজানের পবিত্রতা রক্ষা করুণ" এই শ্লোগানকে সামনে রেখে কেশবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি স্বাগত র‍্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।  

বৃহস্পতিবার (১৯ ফেব্রয়ারী-২৬) বিকেলে। যশোরের কেশবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার উদ্যোগে র‍্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন, যশোর জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস সামাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, সহ- সেক্রেটারি মোঃ তবিবুর রহমান, জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার আমীর প্রভাষক জাকির হোসেন, পেশাজীবি বিভাগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ওজিয়ার রহমান প্রমুখ।

Post a Comment

0Comments
Post a Comment (0)