সাটুরিয়ায় হরগজ ইউনিয়নে আফরোজা খানম রিতার সমর্থনে ধানের শীর্ষের নির্বাচনী মিছিল

স্টাফ রিপোর্টার
0

 


মো: আবুবকর সিদ্দিক : সাটুরিয়া,মানিকগঞ্জ , দৈনিক সারা দুনিয়া।


 মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় হরগজ ইউনিয়নে বিএনপির নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। যেখানে শতাধিক হ্যালো বাইক নিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন জানানো হয়েছে।


বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আফরোজা খানম রিতার সমর্থনে এই মিছিলের আয়োজন করে হরগজ ইউনিয়ন বাসী।  



হরগজ ইউনিয়ন বাসী ও বি,এন,পির উদ্যোগে ও সাটুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বসির উদ্দিন ঠান্ডুর পুত্র, সাটুরিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. মেহেদী হাসান আরিফ,ও সাটুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা মল্লিকের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। 


মিছিলটি শনিবার সকাল ১১টায় হরগজ, ফুকুরহাটী, সাটুরিয়া ও তিল্লী ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



মিছিল শেষে, মো. মেহেদী হাসান আরিফ দলীয় নেতাকর্মী ও হরগজ বাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি স্থানীয় এলাকাবাসীর কাছে আফরোজা খানম রিতার পক্ষে ধানের শীর্ষ প্রতীকে ভোট ও দোয়া চান।


মিছিলে প্রায় ২,হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন,

Post a Comment

0Comments
Post a Comment (0)