পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।
যশোরের কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি-২৬) ১০তম রমজান আছর নামাজ বাদ মাইকেল সড়কে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে ওই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান- এর সভাপতিত্বে এবং কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংস্থার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উপদেষ্টা ডক্টর হাবিবুর রহমান।
বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সংগঠনের অগ্রগতি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন, কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার জয়েন সেক্রেটারি কর্পোরাল মোহাম্মদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার আমজাদ হোসেন, ওয়ারেন্ট অফিসার রবিউল ইসলাম, জয়েন সেক্রেটারি সার্জেন্ট শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কর্পোরাল রেজাউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট সুবাস, সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট রুস্তম, দপ্তর সম্পাদক সার্জেন্ট শওকত হোসেন, সহ-দপ্তর সম্পাদক সার্জেন্ট মাসুদ, কোষাধক্ষ্য সার্জেন্ট আনিসুর রহমান, আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুল মোমিন, সহ-আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক সার্জেন্ট আব্দুল জলিল, সহ-প্রচার সম্পাদক সার্জেন্ট মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট শাহিনুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সাজেন্ট রেজাউল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক সার্জেন্ট জাহাঙ্গীর রহমান মিন্টু, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক কর্পোরাল ওয়ালিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক কর্পোরাল আবু কাসেম, সহ-ত্রাণ সম্পাদক কর্পোরাল জালাল, সার্জেন্ট আবু হাসান, সার্জেন্ট মিজানুর রহমান, কর্পোরাল শহীদ-সহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
