মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মাদ অনিক ইসলাম এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার দুপুর ১ টায় উপজেলা কার্যালয়ের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মাদ অনিক ইসলাম সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সাংবাদিকদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সকলে মিলেমিশে সাটুরিয়া উপজেলা কে একটি উন্নত উপজেলা গঠন ও সাটুরিয়া বাসীর উন্নয়নে সকলে একযুগে কাজ করার জন্য আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাটুরিয়া আহ্বায়ক, দৈনিক বাংলাদেশের নিশান মো: ইউনুস আলী,
প্রেসক্লাব সাটুরিয়া সদস্য সচিব, দৈনিক আমার দেশ সাটুরিয়া উপজেলা প্রতিনিধি মো: আজিজুল রহমান, প্রেসক্লাব সাটুরিয়া সিনিয়র সদস্য, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি মো: সামীম আল মামুন, প্রেসক্লাব সাটুরিয়ার যুগ্ম আহ্বায়ক,রেজাউল করিম, প্রেসক্লাব সাটুরিয়ার যুগ্ম আহ্বায়ক দৈনিক রুপালী, দৈনিক জবাবদিহি সাটুরিয়া উপজেলা প্রতিনিধি মো: আবুবকর সিদ্দিক,সিনিয়র সদস্য মো: জাহাঙ্গীর আলম,প্রেসক্লাব সাটুরিয়ার সিনিয়র, সদস্য বাংলা টপ নিউজের সম্পাদক নজরুল ইসলাম, প্রেসক্লাব সাটুরিয়ার সিনিয়র সদস্য, সাটুরিয়া উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা, , প্রেসক্লাব সাটুরিয়ার সদস্য মুভি বাংলা টেলিভিশন, সাটুরিয়া উপজেলা প্রতিনিধি মো: আমিনুর রহমান প্রমুখ।
