কেশবপুরে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা" শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0


পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।


"ব্র্যাক দক্ষ নারী শক্তি, খামারের উন্নতি" এই স্লোগানকে সামনে রেখে কেশবপুরে ব্র্যাকের উদ্যোগে "নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা" শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্ল‍্যাক ডেইরি এন্ড ফুড গ্রজেক্টের আয়োজনে ওই কর্মশালায় কেশবপুর ও মনিরামপুর উপজেলার প্রায় ১০০ জন নারী দুগ্ধ খামারী অংশগ্রহণ করেন। 

মঙ্গলবার (০৫ মে-২৬) উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর জনাব মোঃ আল আমিন-এর সভাপতিত্বে এবং এরিয়া ম্যানেজার জনাব মোঃ হারুন অর রশিদ-এর সঞ্চালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন জনাব ডাঃ সিদ্ধার্থ সরকার, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর জনাব সুজয় কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ব্ল‍্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের মিল্ক কালেকশন এন্ড প্রোডিউসার সার্ভিস বিভাগের ডেপুটি ম্যানেজার জনাব ডাঃ মারুফ উদ্দীন, ভেটেরিনারি সার্জন জনাব ডাঃ জেড, এম, হাসিব-উল ইসলাম ও মনিটরিং অফিসার জনাব আল আমিন সরকার | 

প্রশিক্ষণে নারীর ক্ষমতায়ন, দুগ্ধ খামারে নারীর অংশগ্রহনের সম্ভাবনা, সুযোগ ও সীমাবদ্ধতা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও আধুনিক পদ্ধতিতে গরু লালন পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, কৃত্রিম প্রজনন, দুগ্ধের উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক নারী দুগ্ধ খামারীকে স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধ সংগ্রহের লক্ষ্যে বিনামূল্যে ১টি করে মিল্ক নেট (দুধ দ্বাকনি) প্রদান হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্ল‍্যাক তার প্রতিষ্ঠালগ্ন থেকেই নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ব্র‍্যাক ডেইরি নারী দুগ্ধ খামারীদের দক্ষতা বৃদ্ধি করতে যে প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই প্রশিক্ষণ কর্মসূচি নারী খামারীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্বাবলম্বী করতে সহায়ক ভূমিকা পালন করবে। এতে করে নারীর আর্থসামাজিক উন্নয়ন সম্ভব হবে। একই সঙ্গে দেশের দুগ্ধ শিল্প আরো উন্নত ও টেকসই হবে।

প্রশিক্ষণের বিশেষ অতিথি তার বক্তব্যে আশা প্রকাশ করেন যে, এ প্রশিক্ষণের মাধ্যমে এলাকার নারী দুগ্ধ খামারিরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগিয়ে আরও উন্নত ও লাভজনক খামার গড়ে তুলতে সক্ষম হবেন। তারা নিজেদের ক্ষমতায়নের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

এছাড়া প্রশিক্ষণের অন্যান্য আলোচকদের মধ্যে ব্ল‍্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট এর মিল্ক কালেকশন এন্ড প্রোডিউসার সার্ভিস বিভাগের ডেপুটি ম্যানেজার ডাঃ মোঃ মারুফ উদ্দীন নারীদের সমাজের মূলধারার সঙ্গে যুক্ত করার উপর গুরুত্বারোপ করেন। তিনি মনে করেন, অল্প পুজি দিয়ে গাভী পালন করে নারীরা খুব সহজেই তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন। তাই ব্র‍্যাক ডেইরি দক্ষ নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এছাড়া ভবিষ্যতেও ব্ল‍্যাক ডেইরি নারী দুগ্ধ খামারীদের উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করেন।আয়োজকরা জানান, বর্তমান সময়ে দুগ্ধ খামারে নারীদের অংশগ্রহন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দুগ্ধ শিল্প নারীর ক্ষমতায়নের সম্ভাবনা সৃষ্টি করেছে। টেকসই দুগ্ধ শিল্প গড়ে তুলতে নারীদের দক্ষতা বৃদ্ধি করা জরুরী। এ ধরনের প্রশিক্ষণ নারী খামারিদের দক্ষতা বাড়াবে এবং খামারের আয় বৃদ্ধি করে নারীর ক্ষমতায়নে সহায়তা করবে।

অংশগ্রহণকারীরা প্রশিক্ষণকে সময়োপযোগী ও বাস্তবধর্মী হিসেবে উল্লেখ করেন। প্রশিক্ষণার্থীগণ ব্ল‍্যাক ডেইরির এ ধরনের উদ্যোগ এর ভূয়সী প্রশংসা করেন এবং তারা ব্র‍্যাক ডেইরির সঙ্গে থেকে নিয়মিত দুধ সরবরাহের প্রতিশ্রুতি প্রদান করেন। তারা ব্র্যাক ডেইরির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য আশাবাদ ব্যক্ত করেন। এ সময় স্থানীয় খামারি, কৃষি উদ্যোক্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)