মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাকের নিচে চাপা পড়ে ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

স্টাফ রিপোর্টার
0

 



মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাথরবাহী ট্রাকের নিচে চাপা পড়ে  ৩ মোটর সাইকেলের আরোহী নিহত হয়েছে। 


শুক্রবার (০৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন, তিল্লী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের তিল্লীর চর গ্রামের ভূমিহীন পাড়ার আব্দুল হালিমের পুত্র  সোনা মিয়া (২৪), জাহাঙ্গীর হোসেনের পুত্র আলম (১৫) এবং বিল্লাল মিয়ার পুত্র কালু মিয়া (১৮) তাদের সবার বাড়ি একই এলাকায়।


সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান  সকালে দড়গ্রাম থেকে মানিকগঞ্জ গামী কংক্রিট বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ১ জন নিহত হয় । পরে চিকিৎসাধীন অবস্থায় ২ জন নিহত হন । এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Post a Comment

0Comments
Post a Comment (0)