মানিকগঞ্জের সাটুরিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী ////////

স্টাফ রিপোর্টার
0

 

আবু বকর সিদ্দিক, স্টাপ রিপোর্টার সাটুরিয়া মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশগ্রহণ করেন। সাটুরিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে দুপুর ১২ টায় সাটুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস অনুষ্ঠানের আয়োজন করে।



বাংলাদেশ এডুকেশনাল এক্সিলেন্স সার্পোর্ট স্কিম (EESS) এবং এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে।


 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম, রিতা, এমপি।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। 




উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: জেসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পুলিশ সুপার, মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফকির মো: জাকির হোসেন।


এ সময় সাটুরিয়া সহকারী কমিশনার ভূমি মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো: মোশারফ হোসেন, সাটুরিয়া উপজেলা বি,এন,পির,সাবেক সভাপতি মো: আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাবেক সাধারণ সম্পাদক মো,আবুল বাশার সরকার সহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ জেলা ও উপজেলা বি,এন,পির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সরকারি তহবিল থেকে হত দরিদ্রদের কে নগদ অর্থ বিতরণ করা হয়। 


অনুষ্ঠানের শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার এবং সরকারি তহবিল থেকে হতদরিদ্রদের নগদ অর্থ বিতরণ করা হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)