মো: আবুবকর সিদ্দিক, মানিকগঞ্জ সাটুরিয়া, দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক স্কুল ছাত্রীর উপর ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ আব্দুল হামিদ মোল্লার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে ভুক্তভোগীর বাবা সাটুরিয়া থানায় এ মামলা করেন।
স্থানীয় সূত্রে ও ভুক্তভোগীরা জানায়, মঙ্গলবার সকালে দিঘলিয়া ইউনিয়নের দক্ষিণ বেংরোয়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের বাসিন্দা এবং প্রতিবেশী হিসেবে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছেন। ভুক্তভোগী স্কুল ছাত্রী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী।
সাটুরিয়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটি রেকর্ড করা হয়েছে এবং পুলিশ আসামিকে গ্রেফতারের চেষ্টা করছে। এই ঘটনায় এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না ঘটে।
