কেশবপুরে নারীদের নিয়ে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


যশোর-৬ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টির লক্ষ্যে যশোরের কেশবপুর পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ডের গাজীপাড়াসহ বিভিন্ন পাড়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার(২৮ জানুয়ারী-২৬) দুপুরে 

পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন-এর সভাপতিত্বে ওয়ার্ডের ভবানীপুর গ্রামের গাজী পাড়ায় অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া ইসলাম। এ সময় পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন রিপন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীমো-সহ গাজী পাড়ার শতাধিক নারী ভোটার উপস্থিত ছিলেন।

এর আগে ওই গ্রামের কামালের মোড় ও খান পাড়ায় নারীদের নিয়ে পৃথক স্থানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া, এ দিন সকালে পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ডের হাবাসপোল গ্রামের শেখ পাড়া, খান পাড়া ও সরদার পাড়ায় নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অন্য দিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৯০ যশোর ০৬ (কেশবপুর) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীক কে বিজয়ী করার লক্ষ্যে কেশবপুর উপজেলার  হাসানপুর ইউনিয়নের বগা বাজারে  আবুল হোসেন আজাদ সাহেবের ধানের শীষ মার্কার লিফলেট বিতরণ ও সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রত্যাশা করেন কেশবপুর উপজেলা ছাত্রদলের সদস্য আশরাফুজ্জান রুমি সহ ছাত্রদলের আরও অনেক নেতাকর্মী।

Post a Comment

0Comments
Post a Comment (0)