কেশবপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি-২৬) বিকেলে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজি মোঃ মিশকাতুর ইসলাম, কেশবপুর থানার অফিসার ইনর্চাজ সুকদেব রায়, কেশবপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, দৈনিক ইনকিলাবের কেশবপুর প্রতিনিধি হাজি রূহল কুদ্দুস, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডব্লিউ, সাগরদাঁড়ি প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসান নাঈম প্রমুখ। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করা হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)