কেশবপুরে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।


যশোরের কেশবপুর পৌরসভা এলাকায় অরুণ কুমার অধিকারী (৪৮) নামের এক ব্যবসায়ীর মরদেহ ধান ক্ষেতের পাশে পাওয়া গেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারী-২৬) রাত সাড়ে বারোটার দিকে ওই ব্যক্তি পৌরসভার সাহাপাড়া এলাকার বাসা সংলগ্ন সড়কের ধারে ধান ক্ষেতে পাশে পড়ে ছিলেন। অরুণ কুমার অধিকারী (অবুণ) সাহাপাড়ার অধীর কুমার অধিকারীর ছেলে।

এলাকাবাসী জানায়, অরুণ অধিকারী শনিবার বাত সাড়ে বারোটার দিকে কেশবপুর শহরের সাহাপাড়ার বাসায় মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন। বাড়ির অদূবে একটি ধান ক্ষেতের কাছে তাকে মোটরসাইকেলের নিচে পড়ে থাকতে দেখা এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অবণ 'অধিকারী দীর্ঘ ২৮ বছর মালয়েশিয়া প্রবাসী ছিলেন। গত এক বছর আগে তিনি দেশে ফিবে মাছের ঘেরের ব্যবসা করতেন। অরুণের বড় ভাই অশোক অধিকাৰী বলেন, তার মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিপন বায় বলেন, মৃত অবস্থায় তাকে রাত ১টার দিকে হাসপাতালে আনা হয়। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব বায় বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Post a Comment

0Comments
Post a Comment (0)