কেশবপুরে পিএফজি'র উদ্যোগে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।


সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে কেশবপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে মাইকেল রোডের গরুহাটা সংলগ্ন মায়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের সভাকক্ষে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এফসিডিও’র অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি জোরদারে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি-২৬) বিকেলে সভায় সাবেক চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা-এর সভাপতিত্বে এবং পিএফজির সমন্বয়কারী মুনছুর আজাদ-এর সঞ্চালনা উপস্থিত ছিলেন, পিস অ্যাম্বাসেডর ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন; সিএসও কোয়ালিশনের সভাপতি ও পিস অ্যাম্বাসেডর সুফিয়া পারভীন শিখা, পাঁজিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন মুকুল (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), ওয়ার্ড কেশবপুরের নির্বাহী পরিচালক ও খেলাঘর কেশবপুরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু; সাংবাদিক আব্দুল করিম, সাংবাদিক পরেশ দেবনাথ; আজিজুর রহমান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল); এম. এ. মান্নান (জাতীয় পার্টি), উপজেলা ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক; বালিয়াডাঙ্গা দেবালয় ট্রাস্টের সর্বমঙ্গলা কালীমন্দিরের স্থায়ী পুরোহিত; ভালুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক; উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাসুদেব গোস্বামী, নীগার সুলতানা, উজ্জ্বল কুমার, দলিত প্রতিনিধি সুজন দাস, ইউপি সদস্য শাহানাজ পারভীন, মাওলানা হাফিজুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সংগঠনের প্রতিনিধিরা। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান।

সভায় বক্তারা নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতার বিষয়ে তথ্য উপস্থাপন করেন। তারা বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে সহিংসতামুক্ত পরিবেশ বজায় ছিল। তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সময় আরও সচেতন ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় পরবর্তী ত্রৈমাসিক কর্মপরিকল্পনাও চূড়ান্ত করা হয়।

সভাটি কেশবপুরে শান্তি ও সম্প্রীতির পরিবেশ সুদৃঢ় করার লক্ষ্যে একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।

Post a Comment

0Comments
Post a Comment (0)