মানিকগঞ্জের সাটুরিয়ায় শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ।

স্টাফ রিপোর্টার
0

 


মোঃ আবুবকর সিদ্দিক, স্টাফ রিপোর্টার, দৈনিক সারা দুনিয়া।


মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।


সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বরে ভাষা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকার,জেলা বি,এন,পির,সদস্য, এ্যাড, আব্দুল আওয়াল খান,সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ  সরকারি বিভিন্ন  দপ্তরের কর্মকর্তা ও সুশিল সমাজের প্রতিনিধিরা। প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা এবং 


পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)