মণিরামপুর সাহিত্য পরিষদের আয়োজনে ৯৬তম মাসিক সাহিত আড্ডা।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।


"সাহিত্যের আলোয় দূর হোক অন্ধকার" এই শ্লোগানকে সামনে নিয়ে যশোরের মণিরামপুর সাহিত্য পরিষদের আয়োজনে ৯৬তম মাসিক সাহিত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার (১০ এপ্রিল-২৬) বিকেলে মণিরামপুর অন্বেষা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ক্লাসরুমে মণিরামপুর সাহিত্য পরিষদের সভাপতি রঘুনাথনগর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কবি হোসাইন নজরুল হক-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি শফিক শিমু-এর উপস্থানায় সাহিত্য পাঠ, পাঠ পর্যালোচনা ও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, কবি আব্দুর রশিদ খোকন, তুহিনুর রহমান, নাজমুল হক, অন্তরা ইসলাম, শাহারিয়ার রোকন প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন দৈনিক প্রজন্ম একান্ত এর নিজস্ব প্রতিবেদক শাহাজান শাকিল। অনুষ্ঠানে সাহিত্য পাঠ, পাঠ পর্যালোচনা ও মুক্ত আলোচনা হয়। মণিরামপুর সাহিত্য পরিষদ প্রতি ইংরেজী মাসের দ্বিতীয় শুক্রবারে এ মাসিক সাহিত্য আড্ডা করে থাকে। মাসিক এ সাহিত্য অনুষ্ঠানটি যেন কবি-সাহিত্যিকদের মিলন মলায় পরিনত হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)