পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।
যশোরের মণিরামপুর "পরিবার স্বেচ্ছাসেবী" সামাজিক সংগঠনের ব্যতিক্রমধর্মী উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করে সুনাম অর্জন করেছে। সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে গড়ে ওঠা সামাজিক সংগঠন মণিরামপুর "পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন"। সমাজের অসহায় দু:স্থ ও হতদরিদ্র মানুষকে বিভিন্ন সময়ে সহযোগিতার অংশ হিসেবে মণিরামপুরে কাজ করে চলেছে এ স্বেচ্ছাসেবী সংগঠনটি।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল-২৬) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলামের উদ্যোগে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ স্কুল ব্যাগ বিতরণ করে সাড়া জাগিয়েছেন।
বিতরণকালে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম বলেন, "শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে হবে। মুক্তিযুদ্ধের মূল্যবোধ মনের ভেতর ধারণ করতে হবে। শিক্ষার মাধ্যমে আলোকিত সমাজ গড়া সম্ভব। আলোকিত সমাজ গড়তে শিক্ষার বিকল্প নেই।"
বিতরণকালে উপস্থিত ছিলেন, দিঘীরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান তপু, বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ, খেদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি মন্ডল, চাঁদপুর মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা পারভিন, গালদা মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী, সংগঠনের সদস্য মিলন কুমার সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিতরণ শেষে দিঘীরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান তপু বলেন, মণিরামপুর পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলামসহ অন্যরা নীরবে নিভৃতে বিনা প্রচারে সমাজের মানুষের জন্য কাজ করে আসছে। আজকের দিনে বিভিন্ন স্বার্থ ও রাজনৈতিক নেতা হওয়ার জন্য দান অনুদান করে থাকেন অথচ ব্যতিক্রম দেখছি এই সংগঠনকে, যারা নিস্বার্থভাবে কাজ করছে। আজকের এই শিক্ষা উপকরণ বিতরণ শিক্ষার্থীদেরকে পড়াশোনায় উৎসাহী হতে কাজ করবে। ইতিপূর্বে সংগঠনটি অসহায় ও দুঃস্থদের মাঝে স্বাবলম্বী করণ প্রক্রিয়ার অংশ হিসেবে সেলাই মেশিন, খাদ্য সামগ্রী বিতরণ, প্রতি ঈদে শাড়ী লুঙ্গি বিতরণ, ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন সময়ে সহযোগিতা দিয়ে এসেছেন।স্কুল ব্যাগ পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা। তারা এই প্রতিষ্ঠানের উন্নতি কামনা করেছ।
