কেশবপুরে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৭ই এপ্রিল-২৬) সকালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অলোকেশ কুমার সরকার, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) বিমল কুমার কুন্ডু, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর মেডিকেল অফিসার ডাঃ তন্ময় তনু সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, উপজেলা সমবায় কর্মকর্তা মোছাঃ নাসিমা খাতুন, কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসের (কো-অর্ডিনেটর) মোঃ লুৎফর রহমান, কেশবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, পল্লী দারিদ্র বিমোচন (PDBF)-এর রোকেয়া খাতুন, উপজেলা প্রকল্প কর্মকর্তা (বিআরডিবি) শাহানা আক্তার, তথ্যসেবা কর্মকর্তা আফসানা আফিয়া, উপজেলা আভি প্রশিক্ষিকা শুক্লা রাণী বৈরাগী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবি সংগঠনের সভাপতি এ্যাডভোকেট ওয়াজিয়ার রহমান, সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সভাপতি আলহাজ্ব রুহুল কুদ্দুস, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উজ্জল ব্যানার্জী, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহঃ শিঃ দূর্গা মণ্ডল, চারুপীঠ একাডেমির পরিচালক সাংস্কৃতিক কর্মী উৎপল দে, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, সাংবাদি মাছুম বিল্লাহ, সাংবাদিক মাহবুবুর রহমান, সাবাদিক ওয়াজেদ খান ডবলু, জাকির হোসেন-সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


Post a Comment

0Comments
Post a Comment (0)