পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।
"নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ, সম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি" এই শ্লোগানকে সামনে নিয়ে বাঙালির প্রাণের উৎসব “বাংলা নববর্ষ-১৪৩৩” উদযাপন উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৈশাখী শোভাযাত্রা, আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রঙ-বেরঙের মুখোশ, ঐতিহ্যবাহী সাজসজ্জা আর ঢাকের তালে তালে মুখরিত হয়ে ওঠে চারপাশ। এই শোভাযাত্রা শুধু উৎসবের আনন্দই নয়, বাঙালির হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও ঐক্যের প্রতীক।
পহেলা বৈশাখ (১৪ এপ্রিল-২৬) মঙ্গলবার কেশবপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। এরপর মাননীয় প্রধান অতিথি সমগ্র অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং বিশাল ও বর্নাঢ্য শোভাযাত্রা কেশবপুর শহর প্রদক্ষিন শেষে কেশবপুর পাবলিক ময়দানে এসে শেষ হয়। বৈশাখী শোভাযাত্রায় নানা শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান মঞ্চে শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ন) বিমল কুমার কুণ্ডু-এর সঞ্চালনায় বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের নিয়ে জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
বাংলাদেশ শিশু একাডেমি, উদীচী শিল্পীগোষ্ঠী, চারুপীঠ একাডেমি-সহ বিভিন্ন সংগঠনের শিশু শিল্পীরা রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৈশাখী শোভাযাত্রা, আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, কৌতুক, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। বিশেষ আকর্ষন ছিল ক্যানভাসে বৈশাখের রং লাগাও প্রাণে শীর্ষক শিশুদের ছবি আঁকা। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান-এর প্রধানগণ, শিক্ষকমন্ডলী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিশুসহ সুধীমন্ডলী এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, তবলার লহড়া, আবৃত্তি, পল্লীগীতি ও নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে প্রধান অতিথি নিজ হাতে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার আমীর প্রভাষক জাকির হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হোসেন ডাবলু, কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, ফটো সাংবাদিক রণি হোসেন, সাংবাদিক জাকির হোসেন, এনসিপি কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
