শাহপুর বর্ষবরণ অনুষ্ঠানে আজীবন সদস্য সম্মাননা পেলেন কবি এস এম নুরুল ইসলাম ও কবি সুমন বিপ্লব।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।


বাংলা নববর্ষ উপলক্ষে শাহপুর বাজার বটতলায় গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন, গাঙচিলের কেন্দ্রীয় প্রধান নির্বাহী উপদেষ্টা অ্যামিরেটাস প্রফেসর ডাঃ শেখ ইউনুস আলী, প্রধান বক্তা শাহপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রবিউল ইসলাম বাবলু। গাঙচিল ডুমুরিয়া উপজেলা প্রধান সমন্বয়ক এস এম নুরুল ইসলাম-এর সভাপতিত্বে অতিথি ছিলেন গাঙচিল খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক মনিরুজ্জামান লাবলু, গাঙচিল খুলনা বিভাগীয় সভাপতি প্রফেসর ডক্টর হানিফ মল্লিক, গাঙচিল খুলনা জেলা সাধারণ সম্পাদক শাহজাহান মুরাদ, গাঙচিল খুলনা মহানগর সভাপতি জাহাঙ্গীর চৌধুরী টিপু, গাঙচিল খুলনা মহানগর নির্বাহী সভাপতি এস এম নজরুল ইসলাম, গাঙচিল লেখিকা পরিষদ সভাপতি বাচিক শিল্পী স্মৃতি রেখা বিশ্বাস, গাঙচিল খালিশপুর শাখার সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, গাঙচিল উপদেষ্টা প্রফেসর ড. সন্দিপক মল্লিক, গাঙচিল খুলনা বিভাগের গবেষণা সম্পাদক কবি গোলাম রসুল, শাহপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখতারুজ্জামান, গাঙচিল উপদেষ্টা দীনেশচন্দ্র মণ্ডল, গাঙচিল প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন, শলুয়া গাঙচিলের সভাপতি কৃষ্ণ পদ গোলদার, শলুয়া গাঙচিলের সাধারণ সম্পাদক পলাশ চন্দ্র মণ্ডল, গাঙচিল শাহপুর শাখার উপদেষ্টা আবদুল হালিম গাজী। 

আলোচনায় অংশ নেন, গাঙচিল শাহপুর শাখার উপদেষ্টা রবিউল ইসলাম, গাঙচিল ডা. আশরাফ গোলদার, কবি সুমন বিপ্লব, শিল্পী অসীম কুমার সাহা, শিল্পী বাহালুল ইসলাম, এম মোরশেদ খান অনু, আরিফ শাহরিয়ার, অর্ণব হাসান প্রমুখ। 

আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন, বর্ষবরণ উদযাপন কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন আকুঞ্জি। ১লা বৈশাখ ভোর ৬টা থেকে শাহপুর বাজার বট তলা বাংলা বর্ষবরণ অনুষ্ঠানমালাটি গুণীজনদের আগমনে মুখরিত এবং মিলনমেলায় পরিণত হয়ে। 

অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতা ও কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ শেখ ইউনুস আলী সবার হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আজীবন সদস্য সম্মাননা পান কবি এস এম নুরুল ইসলাম ও কবি সুমন বিপ্লব। 

Post a Comment

0Comments
Post a Comment (0)