পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।
যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া এলাকায় পানিবন্দি ভিডিপি সদস্যের বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ মিয়াজান আলীসহ অন্যান্য সদস্যরা।
শনিবার (১৭ অক্টোবর-২৬) তিনি পানিবন্দি এলাকা পরিদর্শনে যান। এ সময় তিনি পানিবন্দি ভিডিপি সদস্যার পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
পরিদর্শনকালে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা পানিবন্দি এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁর সঙ্গে আনসার বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
এলাকার পানিবন্দি মানুষের দুর্ভোগ ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।পরিদর্শনের মাধ্যমে পানিবন্দি ভিডিপি সদস্যার পরিবারের খোঁজখবর নেওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।
