পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১৭৯তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর-২৬) সকাল সাড়ে দশটায় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের (মুসসাপ) আয়োজনে তির্যক যশোরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ডাঃ মোকাররম হোসেন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কবি ডঃ শাহনাজ পারভীন বিশেষ অতিথি ছিলেন, কবি মোঃ হোসেন আলী, কবি, ছড়াকার ও মানবতার ফেরিওয়ালা রাশিদা আখতার লিলি ও কবি এম এন এস তুর্কী।
আলোচক ছিলেন, কবি মাফিজুল ইসলাম। কবিতা পাঠে অংশ নেন, কবি মুজিবুর রহমান, কবি রবিউল হাসান, কৃষ্টিবন্ধন, যশোরের সাধারণ সম্পাদক কবি এম এ কাসেম অমিয়, কবি নজিবর রহমান, কবি বদরুন্নাহার খান, কবি এ এফ এম মমিন যশোরী, কবি ভদ্রাবতী বিশ্বাস, কবি মোয়াজ্জেমা আখতার আশা।
কবি রকি মাহমুদের জন্মদিনে ফুলেল শুভেচছা জানানো হয়। অনুষ্ঠানে কবি বদরুন্নাহার খানের প্রয়াত স্বামীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, কবি মাওলানা এ কে এম শহিদুল্লাহ। অনুষ্ঠান শেষে মিষ্টি আপ্যয়নের করা হয়।
অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, গুণিজন, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়। প্রকাশ, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যশোরের মাসিক সাহিত্য সভা প্রতি ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার সকাল দশটায় পৌরপার্কে অবস্থিত তির্যক যশোরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছে।
