কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু'জনকে জরিমানা।

স্টাফ রিপোর্টার
0


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর,দৈনিক সারা দুনিয়া।


 যশোরের কেশবপুরে মৎস্য ঘেরে মাছের খাবার হিসেবে ব্যবহারের জন্য ৩২টি ড্রামে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


সোমবার (১২ অক্টোবর-২৬) বিকেলে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। আটককৃত দুজন ব্যক্তির বাড়ি পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলায়। পরবর্তীতে মৎস্য ও মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন ২০২০ এর ৩১ (২) ধারা অনুযায়ী তাদেরকে ৪৫০০ টাকা জরিমানা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম (তারু) এবং ভেরচী পুলিশ ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।


অভিযানকালে মৎস্য ঘেরে মাছের খাবার হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে ৩২টি ড্রামে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ার বিষয়টি নজরে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)