পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরের মজিতপুর রামকৃষ্ণ সেবাশ্রমে ভগবান শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৯১তম শুভ জন্মতিথি উপলক্ষে জাঁকজমকপূর্ণভাবে ভক্ত সমাবেশের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি-২৬) মজিদপুর রামকৃষ্ণ সেবাশ্রমের অয়োজনে এবং সেবাশ্রমের সভাপতি শ্রী তপন কুমার ঘোষ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্থিরআত্মানন্দজী মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ আশ্রম ও মিশন, চাঁদপুর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, যশোর। মূখ্য আলোচক পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মবিভানন্দজী মহারাজ, সহ-সম্পাদক, রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, যশোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রী দীপঙ্কর দাশ রতন, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যশোর জেলা শাখা, কানাডা প্রবাসী শ্রী মনোজ কুমার দেব, শ্রী তপন কুমার ভট্টাচার্য, সাঃ সম্পাদক, রামকৃষ্ণ আশ্রম, তাহেরপুর, মনিরামপুর। স্বাগত বক্তব্য প্রদান করেন, শ্রী কালীপদ পাল, সাঃ সম্পাদক, রামকৃষ্ণ সেবাশ্রম, মজিতপুর, কেশবপুর। বেদমন্ত্র পাঠ করেন, অত্র আশ্রমের পুরোহিত শ্রী বাসুদেব গোস্বামী। ভক্ত সমাবেশের পূর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেব এর ১৯১তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে রামকৃষ্ণ সেবাশ্রম, মজিতপুর, কেশবপুর, যশোর এ বিশেষ পূজা, হোম, পুষ্পাঞ্জলি, ধর্মীয় সঙ্গীত, আলোচনা এবং প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হয়।
