কেশবপুর ব্লাড ব্যাংকের পক্ষ থেকে ৩৫ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।

স্টাফ রিপোর্টার
0


পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।

 

কেশবপুরের মঙ্গলকোট ব্লাড ব্যাংকের পক্ষ থেকে গরীব অসহায় ৩৫টি পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ-২৬) ২০ রমজান ভোর বেলায় প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে ৩৫টি পরিবারের বাড়ির মালিকের হাতে তুলে দেন মঙ্গলকোট ব্লাড ব্যাংক নেতৃবৃন্দরা। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো-চাউল ৫ কেজি, ডাউল ১ কেজি, সোয়াবিন তেল ২ লিটার, চিনি, লাচ্চা, লবন ও সাবান।

এই সময় উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ব্লাড ব্যাংকের মোঃ ইউনুস আলী, মেহেফুজ আলম কাজল, ওসমান গণি, রাব্বি, সাব্বির, হাসিব, ফাহিম, সাকিবসহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া, মঙ্গলকোট ব্লাড ব্যাংকের উদ্যোগে মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন, ইমাম মোঃ বাঈজিদ রহমান। বিভিন্ন শ্রেণী পেশার ৫০ জন ব্যক্তিবর্গ ইফতার মাহফিলের অংশগ্রহণ করেন। 

প্রকাশ, জন্ম থেকে এই প্রতিষ্ঠানটি মুমূর্ষ রোগীর রক্তদান, শীতবস্ত্র বিতরণ, ঈদ উপহার বিতরণসহ নিরলসভাবে মানব সেবামূলক কাজ করে চলেছে।

Post a Comment

0Comments
Post a Comment (0)