পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।
"দুর্যোগপ্রস্তুতিতে লড়বো তারুণ্যের বাংলাদেশ গড়বো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উদযাপন উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে র্যালি, ভূমিকম্প-অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ মার্চ-২৬) সকালে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী নিয়াজ মোহাম্মদ ফয়সাল প্রমুখ।
অগ্নিকান্ড বিষয়ক মহড়া পরিচালনা করেন কেশবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশনঅফিসার জাহাঙ্গীর আলম।
