কেশবপুরের পল্লীতে ভেজাল দুধ উৎপন্ন করার অপরাধে ৬জন আটক।

স্টাফ রিপোর্টার
0

 


 পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করার অপরাধে ছয় জনকে ৬ লাখ টাকা জরিমানা ও জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (০৯ মার্চ-২৬) দুপুরে কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব এবং ভোক্তা অধিকারের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এসময় পাথরঘাটা ঘোষপাড়ায় একটি সঙ্ঘবদ্ধ চক্র গরুর দুধে জেলি, তেল এবং সোডা মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ৫ জনকে ১বছর জেল ও এক লক্ষ টাকা করে জরিমানা এবং ১জনকে ৩মাসের জেল ও এক লক্ষ টাকা জরিমানা আরোপ করে গ্রেফতার পূর্বক কোর্টে প্রেরণ করা হয়েছে। এসময় বিপুল পরিমাণে ভেজাল দুধ তৈরি করার উপকরণসমূহ জনসম্মুখে বিনষ্ট করা হয়।



মোবাইল কোর্ট পরিচালনা করেন, কেশবপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন, যশোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আমাদের নিত্য ব্যবহার্য ও অতি গুরুত্বপূর্ণ এই ধরণের খাদ্যপণ্যে যারা ভেজাল মিশ্রিত করে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ধরনের কোন অপরাধ সম্পর্কে কারো কাছে কোন তথ্য থাকলে তা উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)