কেশবপুরে এমপি মোক্তার আলী'র উদ্যোগে ৫০ অসহায় নারীকে ছাগল দান।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৫০ জন অসহায় মহিলাকে ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে। ছাগল পেয়ে আনন্দে উচ্ছ্বোসিত হয়েছে উপকারভোগীরা।

,মঙ্গলবার (১৭ মার্চ-২৬) সকাল ১১টায় কেশবপুর পাবলিক ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার পক্ষ থেকে কেশবপুর উপজেলায় হতদরিদ্র ৫০ জন মহিলাকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং উপকারভোগী নারীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা নায়েবে আমীর রেজাউল ইসলাম-এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য, ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোক্তার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, সহ-সেক্রেটারি প্রভাষক মোঃ তবিবুর রহমান, কেশবপুর পৌর শাখার আমীর প্রভাষক জাকির হোসেন, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু প্রমূখ। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। ছাগল বিতরণের মাধ্যমে অনেক অসহায় পরিবার তাদের আয়ের একটি নতুন পথ খুঁজে পাবে, যা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

উপকারভোগী মহিলারা বলেন, তারা এই সহায়তা পেয়ে অত্যন্ত খুশি ও আনন্দিত। ঔএই ছাগল তাদের জীবনে নতুন আশার আলো জাগিয়েছে এবং তারা এখন নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন,তাদের মুখের হাসিই প্রমাণ করে এই উদ্যোগ কতটা সফল হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে এম পি অধ্যাপক মোক্তার আলী বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব, আমরা চাই কেশবপুর উপজেলার প্রতিটি মানুষ স্বাবলম্বী হোক, তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের আরও উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম গ্রহণ করা হবে এবং দরিদ্র মানুষের কল্যাণে কাজ অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, এ উদ্যোগের মাধ্যমে কেশবপুর উপজেলার সুনাম বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একজন সংসদ সদস্য সরাসরি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এই অঞ্চলে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। অনেকেই এটিকে একটি ব্যতিক্রমী ও মানবিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন,

অনুষ্ঠান শেষে নির্বাচিত অসহায় ও দরিদ্র মহিলাদের মাঝে আনুষ্ঠানিকভাবে ৫০টি ছাগল বিতরণ করা হয়। পুরো আয়োজনটি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, এবং সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

Post a Comment

0Comments
Post a Comment (0)