মানিকগঞ্জের সাটুরিয়া থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সাটুরিয়া থানায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ইকবাল হোসেন, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো নজরুল ইসলাম, সাটুরিয়া উপজেলা বি,এন,পির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাটুরিয়া থানার ইন্সপেক্টর তদন্ত মো: আসাদুজ্জামান সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করে।
ইফতার ও দোয়া মাহফিলে রমজান মাসের বিভিন্ন তাৎপর্য সহ ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
