কেশবপুরে মানবসেবা ও সামাজিক সংস্থার পক্ষ থেকে অসহায়দের মাঝে ফুড প্যাক বিতরণ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে মানবসেবা ও সামাজিক সংস্থার পক্ষ থেকে অসহায়দের মাঝে ফুড প্যাক বিতরণ করা হয়েছে।উপজেলার মজিদপুর ইউনিয়নে গরিব, অসহায়, বিধবা ও এতিম পরিবারের মাঝে ওই খাদ্যসামগ্রী (ফুড প্যাক) বিতরণ করেছে মানবসেবা ও সামাজিক সংস্থা।

 শুক্রবার (০৬ মার্চ-২৬) বিকেলে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে খাদ্যসামগ্রীতে (ফুড প্যাক) ছিলো চাল, চিনি, সেমাই, খেজুর, ডাল, সাবান, শ্যাম্পু, কিসমিস, বাদাম, মুড়ি, লুডুস, স্যালাইনসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মানবসেবা ও সামাজিক সংস্থার সহকারী পরিচালক মোঃ তুহিন রেজা, মোঃ তৌহিদ হোসেন, মোঃ সাদিক হোসাইনসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Post a Comment

0Comments
Post a Comment (0)