মো: আবুবকর সিদ্দিক : সাটুরিয়া -মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপির সাথে সাটুরিয়া উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে সাটুরিয়া উপজেলা পরিষদের হলরুমে
সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন।
এ সময় সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন উর রশিদ, সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. তানিয়া তাবাসসুম, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বি,এন,পির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী,সহ বি়ভিন্ন ইলেকট্রিক ও পিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় জনসাধারণের উন্নয়ন, জনগণের সেবা নিশ্চিত,
প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি করার লক্ষে
বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে সাটুরিয়া উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

