কেশবপুরে সুবোধ মিত্র কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে সুবোধ মিত্র কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় চত্বরে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রোববার (০৮ মার্চ-২৬) বিকালে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট মিলন মিত্র আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক অধ্যাপক তবিবর রহমান, পৌর শাখার আমির অধ্যাপক জাকির হোসেন, শিক্ষক ওয়াজেদ আলী, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমূখ। দোয়া পরিচালনা করেন জামায়াত নেতা আব্দুল ওহাব।

Post a Comment

0Comments
Post a Comment (0)