কেশবপুর, মঙ্গলকোট বাজারের জনগুরুত্বপূর্ণ পাবলিক টয়লেট ভেঙে দেওয়ায় জনদুর্ভোগ ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুর উপজেলার মঙ্গলকোট বাজারের জনগুরুত্বপূর্ণ পাবলিক টয়লেট খাল খনন কর্তৃপক্ষ ভেঙে দেওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। জানা গেছে, উপজেলার ঐতিহ্যবাহী মঙ্গলকোট বাজারের প্রায় এক হাজার ব্যবসায়ী তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। ব্যবসায়ীদের কথা চিন্তা করে বাজার কমিটি বাজারের মধ্য ব্রিজের পাশে একটি পাবলিক টয়লেট নির্মাণ করে। তাছাড়া মঙ্গলকোট বাজারে সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার বাজার বসে। বাজারের হাজার হাজার মানুষ ঐ পাবলিক টয়লেটটি ব্যবহার করে থাকেন। কিন্তু বাজারের মধ্য দিয়ে সরকারিভাবে একটি খাল খলন করা হচ্ছে। খাল খনন করলে মঙ্গলকোট বাজারের পাবলিক টয়লেটটি রক্ষা করা যাবে কিনা এ নিয়ে সংশয় দেখা দেয়। মঙ্গলকোট বাজার কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ইউসুফ ঢালী ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সরদার বিষয়টি ৪ মার্চ দুপুরে বিষয়টা শুনে খাল খননের সাইট পরিদর্শক আশরাফুল ইসলামের নিকট পাবলিক টয়লেটের মালামাল সরিয়ে নেওয়ার জন্য ৩-৪ ঘন্টা সময় চেয়েছিলেন। কিন্তু খাল খনন কর্তৃপক্ষ মঙ্গলকোট বাজার কমিটিকে সময় না দিয়ে ঐদিন দুপুরেই পাবলিক টয়লেট ভেঙে ফেলে। এ ব্যাপারে সাইট পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, আমি ড্রেজার মেশিন চালককে পাবলিক টয়লেট-এর বিষয় জানিয়েছিলাম। কিন্তু আমি সাইডে উপস্থিত না থাকায় এমন ঘটনা ঘটেছে। 

এদিকে মঙ্গলকোট বাজারে জনগুরুত্বপূর্ণ আর কোন পাবলিক টয়লেট না থাকায় জনদুর্ভোগ দেখা দিয়েছে। এ ব্যাপারে বাজারের ব্যবসায়ী, হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ৫ মার্চ সকালে বাজার কমিটির নেতৃবৃন্দ সহ বাজারের ব্যবসায়ীরা পাবলিক টয়লেটটি পুনঃনির্মাণ করার জন্য ঠিকাদার কর্তৃপক্ষের নিকট দাবি জানান। এ সময় মঙ্গলকোট বাজার কমিটির উপদেষ্টা আলহাজ্ব আমিনুল ইসলাম, আব্দুল জলিল সরদার, সভাপতি ইউসুফ ঢালী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক রেজাউল ইসলামসহ বাজারের শতশত ব্যবসায়ী উপস্থিত ছিলেন। এদিকে জরুরী ভিত্তিতে মঙ্গলকোট বাজারে একটি পাবলিক টয়লেট নির্মাণের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন বাজারের ব্যবসায়ী, হাটে আগত সচেতন ক্রেতা-বিক্রেতা, এলাকাবাসী ও পথচারীরা। এই টয়লেটের অভাব পূরণ না হলে জনদূর্ভোগ চরম আকার ধারন করবে বলে জানিয়েছেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)