পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের মঙ্গলকোট টু বাদুড়িয়া খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন, সদ্য নির্বাচিত এমপি মোক্তার আলী।
শুক্রবার (০৬ মার্চ-২৬) দুপুরে মঙ্গলকোট সবুজ শিক্ষা নিকেতন প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেকসোনা খাতুন। উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, ছাত্র শিবিরের সাবেক খুলনা মহানগরীর সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক, যশোর ৬ কেশবপুর আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান এজেন্ট মোঃ সাইদুর রহমান সাঈদ। "কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ (২য় পর্যায়) (১ম সংশোধন) শীর্ষক প্রকল্পের আওতায় যশোর জেলার কেশবপুর উপজেলাধীন মঙ্গলকোট ইউনিয়নের বাদুড়িয়া খালের কি.মি.০.০০০ হতে কি.মি. ৩.৩২০ = ৩.৩২০ কি.মি.পানি সম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং কেশবপুর পানি উন্নয়ন বোর্ডের তত্তাবধানে পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন, জনাব মোঃ মোক্তার আলী, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৯০ যশোর-০৬।
মঙ্গলকোট থেকে বাদুড়িয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, আব্দুল মাজেদ জালাল উদ্দীন সরদার, মঙ্গলকোট বাজার নেতৃবৃন্দসহ এলাকাবাসী।
