কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।


 "আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিবাদ্যকে সামনে রেখে কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এবং পরিত্রাণের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‍্যালি সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

রোববার (৮ মার্চ-২৬) সকালে অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী-এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আঃ হাই সিদ্দিকী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি'র) কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, শংকর কুমার দাস, পরিত্রাণ-এর কর্মকর্তা জোসেফ সরকার, পরিত্রাণ-এর প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাস।

উপস্থিত ছিলেন, ওসি শহিদুল ইসলাম ইনস্পেক্টর তদন্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, সাগরদাঁড়ি প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসান নাঈম, দৈনিক গ্রামে কাগজের ফটো সাংবাদিক রনি হোসেনসহ নারী ও কন্যা সন্তানরা।

Post a Comment

0Comments
Post a Comment (0)