পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুর উপজেলার ০৩ টি তেল পাম্পে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
শণিবার? (৪ এপ্রিল-২৬) সন্ধ্যা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত কেশবপুর উপজেলার ০৩ টি তেল পাম্পে অভিযান পরিচালনা করেন তিনি। এসময় তিনি রেজিস্ট্রেশনবিহীন অবৈধ ৮টি মোটর সাইকেল আটক করেন এবং কেশবপুর থানা পুলিশের হেফাজতে দিয়ে দেন।
এছাড়া অবৈধভাবে মোটরসাইকেল থেকে তেল বের করে বোতলজাত করার অপরাধে রিদয় রায় নামক এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং জব্দকৃত ৪ লিটার পেট্রোল কেশবপুর পাম্পে প্রদান করা হয়। জব্দকৃত তেল বিক্রির টাকা আগামীকাল সকালে সরকারি কোষাগারে জমা প্রদান করবেন বেল জানান।
