মো: আবুবকর সিদ্দিক : স্টাফ রিপোর্টার, দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলা বরাইদ ইউনিয়ন ধলেশ্বরী নদীর উপর রাজৈর সেতুু ভিত্তি প্রস্তর স্হাপন করা হয়েছে।
শনিবার সকাল ১১ ঘটিকায় সাটুরিয়া সাটুরিয়া উপজেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ইকবাল হোসেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা এম,পি।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, মানিকগঞ্জ নির্বাহী প্রকৌশলী এল,জিইডি, এস,এম,লুৎফর রহমান, সাটুরিয়া উপজেলা বি,এন,পির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক মো: আবুল বাশার সরকার সহ জেলা ও উপজেলা বি,এন,পির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্হানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মানিকগঞ্জ ধলেশ্বরী নদীর উপর ১৭৫০ মিটার চেইনেজে নদীর উপর ৩৩৬.৪০ মিটার সেতুর বাস্তবায়ন করবে বলে জানা।

