যশোরে (বিএনএন)-এর উদ্যোগে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ,যশোর, দৈনিক সারা দুনিয়া।


আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যে প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শণিবার (১৫ আগস্ট-২৬) দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় যশোর অঞ্চলের বিকশিত নারী নেটওয়ার্ক (বিএনএন)-এর উদ্যোগে জয়তী সোসাইটির কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বিএনএন যশোর জেলা সভাপতি অধ্যাপক ফিরোজা বুলবুল কলি। সঞ্চালনা করেন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ খোরশেদ আলম। প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ আবু জাফর সিদ্দিকী, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলা এবং মোঃ নুরুজ্জামান, সভাপতি, এনসিপি, যশোর জেলা।

গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম বলেন, “নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি দয়ার নয় অধিকারের”ঐক্যবদ্ধ না হলে আমাদের এই ভয়েস সব যায়গায় পৌঁছাবে না। আমরা একটি সুষম সমাজ চায় যা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলোর। এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন মোঃ জাকির হোসেন, সভাপতি, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, যশোর জেলা কমিটি; দীপংকর দাশ রতন, সভাপতি, পূজা উদযাপন পরিষদ, যশোর জেলা; অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, বীর প্রতীক ইসহাক কলেজ, বাঘারপাড়া ও সভাপতি, সুজন, যশোর জেলা অ্যাডভোকেট তাহমিদ আকাশ, সহসভাপতি, সুজন, যশোর জেলা; জেসমিন আরা, বিএনএন, ঝিনাইদহ; সুফিয়া মাহমুদ রেখা, সভাপতি; মমতাজ আহসান, সহসভাপতি, সুজন ও জেসিএফ গভর্নিং বডি; ফারজানা ববি রুমা, বিএনএন, কুষ্টিয়া; রাশিদা রহমান; তামান্না ফারজানা, যশোর জেলা প্রতিনিধি, এটিএন বাংলা; ফেরদৌসী বেগম, বীর মুক্তিযোদ্ধা ও সেক্রেটারি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল; আলেয়া বেগম, সভাপতি, বিএনএন, চৌগাছা; জাহানারা খাতুন, সদস্য, ইউনিয়ন মহিলা দল; শেফালি খাতুন, ঝিনাইদহ। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন অধীশ দাশ, হিসাবরক্ষক কর্মকর্তা, মাঠ সমন্বয়কারী মো: আশরাফুজ্জামান, ইয়ুথ লিডার অপু দেবনাথ ও আকাশ রায়।

বৈঠকে বক্তারা বলেন, নারীর অধিকার, নেতৃত্ব ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিদ্যমান আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়ন প্রয়োজন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষিত, যোগ্য ও সক্ষম নারীদের সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। নারীর অগ্রযাত্রার পথে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক প্রতিবন্ধকতা দূর করতে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা আরো বলেন, “অধিকার কেউ দিয়ে যায় না, অধিকার আদায় করে নিতে হয়।” তাই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক নারী নেত্রী সংরক্ষিত আসনের পাশাপাশি সাধারণ আসনে নির্বাচন করার ঘোষনা প্রদান করেন।

বক্তারা আরও বলেন, নারীদের সংখ্যালঘু হিসেবে দেখার মানসিকতা পরিবর্তনের পাশাপাশি পরিবার থেকেই নারীর নেতৃত্বের মূল্যায়ন শুরু করতে হবে। নারীর ৩৩ শতাংশ প্রতিনিধিত্বের দাবি দীর্ঘদিনের হলেও এর কার্যকর বাস্তবায়ন প্রয়োজন। নারীদের নিজেদের অধিকার ও ন্যায্য দাবি প্রতিষ্ঠায় কণ্ঠস্বর জোরালো করতে হবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে নির্বাচনে অংশ নিতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দল, পুরুষ নেতৃত্ব, গণমাধ্যম ও নাগরিক সমাজের ইতিবাচক ভূমিকা গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ফিরোজা বুলবুল কলি নারীর রাজনৈতিক ও সামাজিক নেতৃত্ব বিকাশে সম্মিলিত উদ্যোগ জোরদার এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। তিনি সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান।

Post a Comment

0Comments
Post a Comment (0)