কেশবপুর এনপিএস-এর সভাপতি মুকুলের অসুস্থতার জন্য দোয়া প্রার্থনা ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ,যশোর, দৈনিক সারা দুনিয়া।


ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (এনপিএস) কেশবপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শামীম আক্তার মুকুল হৃদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার (০৬ আগস্ট-২৬) রাতে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শণিবার (০৮ আগস্ট-২৬) রাত ৮ টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন। রোববার (০৯ আগস্ট-২৬) থেকে ঢাকা শেরেবাংলা নগর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ৭ম তলায় ২২ নং ওয়ার্ডের ৯নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। তিন জানিয়েছেন, "ফুসফুসে পানি জমা, লিভার ও হার্টে সমস্যা। পর্যায়ক্রমে সব চিকিৎসা এখান থেকেই সম্পন্ন হবে-ইনশাআল্লাহ। 

শণিবার (১৫ আগস্ট-২৬) তাঁর হার্টের রিং বসানো হয়েছে। এখন তিনি সি সি ইউ-তে রয়েছেন। রিং পরনোর আগের দিন তিনি জানিয়েছিলে, ''আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমার চলার পথের ভুল ত্রুটিগুলো সবাই নিজগুণে ক্ষমা করে দিয়েন"। তাঁর ভাই ও পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া/আশীর্বাদ প্রার্থনা করেছেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)