পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় দিদারুল ইসলাম (২৫) নামের এক চোরকে হাতেনাতে গ্রেফতার করেছে কেশবেপুর থানা পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারী-২৬) জুম্মার নামাজ শেষে পৌরশহরের সাবদিয়া জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে যশোরের শংকরপুর এলাকার মৃত টিপু বখতিয়ার এর ছেলে।
