আবুবকর সিদ্দিক, সাটুরিয়া মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জের সাটুরিয়ায় শত বছরের পুরানো বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শন করেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এম.পি। শুক্রবার বিকেলে তিনি জমিদার বাড়ির বিভিন্ন স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় মন্ত্রী জানান, ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়িকে আধুনিক ও সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা রয়েছে। তিনি জমিদার বাড়ির পুরাতন অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শনে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার ভূমি মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো: মোশারফ হোসেন এবং প্রত্নতত্ত্ব অধিদফতরের কর্মকর্তাসহ স্থানীয় বি,এন,পি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
