পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কবি, নাট্যকার ও কথা শিল্পী মুনছুর আযাদ-এর ৬ষ্ঠ-তম প্রকাশিত গ্রন্থ "জীবন সন্ধ্যা"-এর মোড়ক উৎসবমুখর পরিবেশে উম্মোচনসহ নিজ রচিত নাটক মঞ্চস্থ করায় এলাকায় সাড়া জাগিয়েছে। মুজগুন্নি-ইমাননগর "জীবন সন্ধ্যা" গ্রন্থ মোড়ক উম্মোচন পরিষদের আয়োজনে দক্ষিণ মুজগুন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (২৪ মার্চ-২৬) বিকেল ৪ টায় "বিবেককে জাগ্রত করতে বেশী করে বই পড়ুন, অন্যকে বই পড়ায় উৎসাহিত করুণ, দেশ এগিয়ে যাবে" এই বাণীকে সামনে রেখে "জীবন সন্ধ্যা" গ্রন্থ মোড়ক উন্মোচন পরিষদের আহবায়ক ও জালঝাড়া ছিদ্দিকিয়া ফাযিল সাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব হাফেজ মাওলানা মোঃ ফখরুল ইসলাম-এর সভাপতিত্বে প্রথম পর্বে "জীবন সন্ধ্যা"মোড়ক-এর শুভ উদ্বোধক করেন, ৯০ যশোর-৬ কেশবপুরের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-৫ মণিরামপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুরের সিনিয়র সাংবাদিক, দৈনিক গ্রামের কাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, শ্যামকুড় ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্জ মোঃ রফিকুল ইসলাম, শ্যামকুড় ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ডাঃ মোঃ মনিরুজ্জামান,
অনুষ্ঠানের ২য় পর্বে সন্ধ্যা সাড়ে ছয়টায় ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যায় "জীবন সন্ধ্যা" গ্রন্থ মোড়ক উন্মোচন পরিষদের উপদেষ্টা সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার-এর সভাপতিত্বে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার শুভ উদ্বোধন করেন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার মোঃ মকবুল হোসেন (মুকুল)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর সরকারি টিসার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম (বিসিএস)। বিশেষ অতিথি ছিলেন, শ্যামকুড় ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক, মোঃ মাহবুবুর রহমান, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুপ্রভাত কুমার বসু, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্জ খন্দকার আব্দুল্লাহ লিটন।
পরে মুনছুর আযাদ রচিত "ওপারের ডাক" নাটক মঞ্চস্থ হয়। নাটকটি অভিনয়ে ছিলেন, এস, এম হাফিজুর রহমান, বুলবুল আহমেদ, আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আঃ গফুর, সফিকুল ইসলাম, সোলায়মান খোকন, আঃ রহমান ও রাকিব হাসান।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক, নাট্যকারসহ হাজারোদ্ধ স্রোতা উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানটি সর্বপরিচালনায় ছিলেন, কবি, নাট্যকার ও কথা শিল্পী মুনছুর আযাদ।
