পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরের মঙ্গলকোট মানবিক শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ৫'শ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের ইফতার হিসেবে এই ইফতারী বিতরণ করা হয়।
রোববার (১৫ মার্চ-২৬) ২৫ রমজান বিকেলে কেশবপুরের মঙ্গলকোট বাসস্ট্যাণ্ড চত্বরে প্রতিবছরে মতো এবারও পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে অসহায়দের ভাবনাহীন সিয়াম সাধনা ইফতার বিতরণ প্রকল্পের মাধ্যমে ভ্যান, ইজিবাইক, বাসযাত্রীসহ পথচারী ৫'শ জন রোজাদারের হাতে ওই ইফতারি তুলে দেওয়া হয়।
মঙ্গলকোট মানবিক শক্তি ফাউন্ডেশনের সিনিয়র সদস্য ইউনুস আলী-এর পরিচালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মঙ্গলকোট বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি ইউসুফ ঢালী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপদেষ্টা আব্দুল জলিল সরদার, মঙ্গলকোট বাজার উন্নয়ন কমিটির সভাপতি ডাক্তার জুলফিকার আলী, মঙ্গলকোট বাসস্ট্যান্ড বাজার কমিটির সাবেক সভাপতি আব্দুল খালেক মোড়ল, সিনিয়র সাংবাদিক ও কবি ইব্রাহীম রেজা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস, আর সাঈদ, কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, মানবিক শক্তি ফাউন্ডেশনের সদস্য মাসুদুজ্জামান, হোসেন মোল্লা, মনা শেখ, লিটন হোসেন, মেহেদী হাসান নিশাদ, বিশিষ ব্যবসায়ী সাইফুল ইসলাম, মতিউর রহমান, ওয়ালিদ হোসেন, মারুফ বিল্লাহ, শরিফুল ইসলাম, ইউনুস হোসেন, রানা, রাকিব, মিরাজ হোসেন, মানজারুল, শাকিব, হাবিবুল্লাহ, তাজবীর, টিপু প্রমূখ। পথচারী রোজাদাররা এই ইফতারী পেয়ে খুব খুশি প্রকাশ করেছে এবং মানবের জন্য মানবিক সংগঠনটি আরও শক্তিশালী হওয়ার দোয়া করেছেন।
