কেশবপুরে বুড়িহাটী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৪৭ শিক্ষার্থী পেল নতুন পাঞ্জাবি ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।


যশোরের কেশবপুর উপজেলার বুড়িহাটী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৪৭ জন শিক্ষার্থীর পেল নতুন পাঞ্জাবী। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ হামিদুজ্জামান পোষাকগুলো শিক্ষার্থীদের জন্য দান করেন।

 সোমবার (১৬ মার্চ- ২৬) মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ হামিদুজ্জামান তার নিজস্ব অর্থায়নে এসব পাঞ্জাবি তৈরি করে নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সাধারণ সম্পাদক মাস্টার সাহাদাত হোসেন, ডাঃ কামরুজ্জামান টুকু, মাদ্রাসার হাফেজ শিক্ষকবৃন্দ মাওলানা শফিকুল ইসলাম, হাফেজ মফিজুর রহমান, হাফেজ বাহারুল ইসলাম, ছিদ্দিকুর রহমান, সোহরাব হোসেনসহ মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ হামিদুজ্জামান-এর দানকৃত নতুন পাঞ্জাবি পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। তারা প্রতিষ্ঠানের এই দানশীল সভাপতি ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

Post a Comment

0Comments
Post a Comment (0)