পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এঁর সদয় নির্দেশনার আলোকে সারা দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলার কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। যে কর্মসূচি পরবর্তীতে কৃষিতে বিপ্লব এনেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণ কিংবা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার প্রধানের দায়িত্ব পালনের বাইরের সময়টা কিন্তু এই খাল খনন কর্মসূচি থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছিলেন। খাল খনন করলে মানুষের কাছে জিয়াউর রহমানের ছবিটি ভেসে উঠবে। সংকীর্ণতার কারণে পরবর্তী সরকারগুলো বুঝলেও ভিন্ন রাজনৈতিক দর্শনে বিশ্বাসী হওয়ায় তারা এই খাল খনন কর্মসূচি আর চালু রাখেননি। এতে ক্ষতি হয়েছে বাংলাদেশের জনগণের। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের কথা চিন্তা করে দেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে’। শনিবার (২৮ মার্চ-২৬) সকালে যশোরের কেশবপুর উপজেলার বুরুলি খালের তিন কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অমিত আরও বলেন, ‘সরকার এই অঞ্চলের মানুষের দুঃখ, কষ্টের স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে চাই। এই অঞ্চলের জলাবদ্ধতা দূর করতে ৮১ দশমিক ৫০ কিলোমিটার নদ-নদী পুনঃখনন কাজ চলমান রয়েছে। একইসাথে ভবদহ এলাকায় বিদ্যমান ২১টি অভ্যন্তরীণ খাল পুনঃখননের কার্যক্রম চলমান। আগামী বর্ষা মৌসুমকে সামনে রেখে ভবদহে ২১ ভেন্ট স্লুইস গেটের ১৭টি কপাট খুলে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুরুলি খালটি পুনঃখনন কাজ সম্পন্ন হলে উপজেলার বুরুলি, পাথরা, পাঁজিয়া, চুয়াডাঙ্গা ও কৃষ্ণনগর বিলের পানি সহজে আপারভদ্রা নদীতে নিষ্কাশিত হতে পারবে। বর্ষার আগেই বাঁধ অপসারণ ও স্লুইসগেট সচল করার ওপর জোর দিয়ে তিনি স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এর পর তিনি বুরুলি খালের মাটি কেটে পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি খাল সংলগ্ন একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন। খাল খননে মহিলারাও অংশগ্রহন করেন।
যশোরের জেলা প্রশাসক আশেক হাসান-এর সভাপতিত্বে কেশবপুর উপজেলার বুরুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মামুনুর রশিদ, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্জ্ব আবুল হোসেন আজাদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানার্জী, প্রভাষক জুলমাত আলী, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ আলিম প্রমুখ।
বুরুলীয়ায় খাল পুনঃখনন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হাবিবুল ইসলাম কচি, সদস্য সচিব শিকদার সালাউদ্দিন, কেশবপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক কেএম আজিজুর রহমান আজিজ, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, গৌরীঘোনা ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মিজানুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি আব্দুস সামাদ গোলদার, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুল জলিল, কৃষকদল নেতা সবুর মোল্লা, মোহাম্মদ আলী, মাহাবুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ।

