কেশবপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মবার্ষিকীতে ধর্মসভা অনুষ্ঠিত ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।


যশোরের কেশবপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্মবার্ষিকীতে মহোৎসব ও ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। শহরের হরিতলা সার্বজনীন সম্প্রীতি মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শনিবার (২৮ মার্চ-২৬) সন্ধ্যায় কেশবপুর উপজেলা শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের সভাপতি চন্দ্র শেখর সাহা-এর সভাপতিত্বে ধর্মসভায় আলোচক ছিলেন, রামপ্রসাদ দাস ও মাদল দেব বর্মন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দেবনাথ, কেশবপুর পৌর জামায়াতের আমীর প্রভাষক জাকির হোসেন, উৎসব উদযাপন কমিটির আহবায়ক দুলাল চন্দ্র মন্ডল, সদস্য সচিব বিশ্বজিৎ সরকার, চিন্ময় দেবনাথ, নিখিল চন্দ্র দাস, মোহন দেবনাথ, কোমল কৃষ্ণ চক্রবর্তী, উৎপল দে, কুমার প্রসূন প্রমুখ। 

Post a Comment

0Comments
Post a Comment (0)