পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।
মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দুঃস্হ অসহায় ও গরীবদের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়।কেশবপুর উপজেলা মিলনায়তনে মানবিক সহায়তা হিসেবে ওই শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ-২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক মোক্তার আলী এমপি। তিনি প্রধানমন্ত্রীর দেয়া এই ঈদুল ফিতরের সহায়তা কর্মসূচিকে স্বাগত জানান। তিনি সরকারি বরাদ্দের সুষ্ঠু বণ্টন, স্বচ্ছতা ও নিরপেক্ষতার গুরুত্বও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে স্থানীয় দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে মানবিক সহায়তা হিসাবে নগদ অর্থ ও শাড়ি তুলে দিলেন কেশবপুর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী এমপি। বিতরণকালে তিনি এক হাজার জনকে নগদ অর্থ এবং ৭০০ জনকে শাড়ি প্রদান করেন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দুঃস্হ অসহায় ও গরীবদের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করায় উপকারোগীরা দারুণ খুশি হয়েছেন।
