পরেশ দেবনাথ, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে সমাজে পিছিয়ে পড়া হতদরিদ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। কেশবপুর সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মাঝে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (১৮ মার্চ-২৬) বেলা সাড়ে ১২ টায় প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে সুবোধ মিত্র কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মাস্টার ওয়াজেদ আলি-এর সভাপতিত্বে এবং সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মিলন মিত্র। প্রধান অতিথি ঈদ উপহার হিসেবে শিশুদের হাতে সেমাই, চিনি আলু, নুডুস ও ১ কেজি মুরগির মাংস তুলে দেন।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক স্বপন বিশ্বাস, বিদ্যালয়ের শিক্ষক সুজন, সত্যজিৎ, অনুপ, সোহেলী সুলতানা, শিক্ষা সহকারি আয়া এবং শিক্ষাথীদের অভিভাবকগণ। সমাজে পিছিয়ে পড়া হতদরিদ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুরা ঈদ সামগ্রী পেয়ে দারুন উৎফুল্ল।
